টাঙ্গাইলের ভূঞাপুরে মুনিয়া ইসলাম (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামের গণেশ মোড় নামক এলাকায় জহুরুল ইসলামের পাঁচতলা বাড়ির তিনতলায় একটি ভাড়া বাসার বদ্ধ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মুনিয়া পাশের গোপালপুর উপজেলার নলিন বাজারের নুরুল ইসলামের মেয়ে এবং তার স্বামী মোস্তাক আহমেদ একই উপজেলার বাগুয়াটা গ্রামের আজমত আলীর ছেলে। এ ঘটনায় মোস্তাক আহমেদ পলাতক রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাক আহমেদ ২০২২ সালের ডিসেম্বর মাসে ব্রুনাই থেকে দেশে ফিরেন। বৃহস্পতিবার রাতে এক রুমে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে অন্য রুমে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ বক্সখাটের নিচে রেখে শুক্রবার ভোরে বাসার মূল দরজায় তালা ঝুলিয়ে দিয়ে সে পালিয়ে যায়।
এ দিকে মুনিয়া ইসলামের খোঁজ না পেয়ে বাসার বিভিন্ন রুমে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। এক পর্যায়ে ছোট ছেলের বক্সখাটের নিচে দেখতে বলে। পরে বক্স খাটের পাতাটন খুলে মুনিয়ার লাশ দেখতে পায়। স্বজনদের ধারণা, মোস্তাক তার স্ত্রী মুনিয়া ইসলামকে গলা টিপে বা শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ্ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মুনিয়া ইসলামের স্বামী মোস্তাক আহমেদ ঘটনার পর থেকে পলাতক