টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটার সচেতনতা ও সক্রিয় নাগরিকত্ব বিষয়ক প্রকল্পের আওতায় স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতারোধসহ সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চায় নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের উদ্যোগে বাগবাড়ি এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুজনের সভাপতি মির্জা মহিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন পিএফজির সমন্বয়কারী শাহ্ আলম প্রামাণিক, আব্দুস সালাম, অধ্যাপক আখতার হোসেন খান, গোপালপুর সুজন সহসভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রেস ক্লাব সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।