আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নিজের প্রার্থিতা জানান দিতে মাঠে নেমে পড়েছেন ও দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন সব দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী চৌহালী উপজেলার সন্তোস গ্রামের সন্তান ও ওরিয়েন্টাল গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ রকিবুল করিম খান (পাপ্পু)। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি। তৃণমূল থেকে লড়াই সংগ্রাম ও বহু নির্যাতন নিপীড়ন সহ্য করে তিনি শৈশব থেকে শহীদ জিয়া ও বেগম কালেদা জিয়ার আদর্শ ধরে রেখে এলাকার মানুষের পাশে থেকেছেন, তাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। দলের নির্যাতিত নেতাকর্মীদের যেকোনো সমস্যায় ঝাঁপিয়ে পড়েছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির অবস্থা সবসময়ই ভালো। শুধু ২০০৮ সালের নির্বাচন এবং ২০১৪ ও ২০২৮ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। এই আসনটি পুনরুদ্ধার করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন নেতৃত্ব আসা উচিত বলে মনে করেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। এসব বিষয় বিবচেনায় এনে ক্লিন ইমেজের রকিবুল করিম খান পাপ্পুকে মনোনয়ন দিলে দলের ভোট অনেক বাড়বে বলে তারা মনে করেন।
এক প্রশ্নের জবাবে রকিবুল করিম খান পাপ্পু বলেন, আমাদের দাবি হচ্ছে দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেই দাবি পূরণ হলে আমরা নির্বাচনে যাবো এবং আমি দলের কাছে মনোনয়ন চাইব। তিনি বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতৃত্ব আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী। আমি দলীয় কর্মকাণ্ডে কতটা সক্রিয় সে সম্পর্কে দলের হাই কমান্ড ও তৃণমূল বেশ ভালোভাবেই অবগত আছে। কাজেই তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই বিশ্বাস করি। তবে মনোয়নয়ন না পেলেও ধানের শীষের যিনি প্রার্থী হবেন সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করে আনব ইনশআল্লাহ।
সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাপ্পু
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নিজের প্রার্থিতা জানান দিতে মাঠে নেমে পড়েছেন ও দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন...



