হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সিরাজ আলী (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে দাউদনগর বাজারে এ ঘটনা ঘটে।
সিরাজ আলী হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা। তিনি ফেরি করে গ্রামে গ্রামে মাছ বিক্রি করতেন।
জানা গেছে, সিরাজ আলী প্রতিদিনের ন্যায় আজও শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম, জগন্নাথপুর, বিরামচর এলাকায় মাছ বিক্রি করছিলেন। এক পর্যায়ে প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে দাউদনগর বাজারে আসেন এবং শরীর অসুস্থ অনুভব হলে রাস্তার পাশে বসে পড়েন। পরে স্থানীয়রা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সিরাজ আলী প্রচন্ড গরম ও পরিশ্রমের কারণে স্ট্রোক করে মারা গেছেন।
লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।



