জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে নাফিসা নামের দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাফিসা গ্রামের মামুন হোসেনের মেয়ে।
এলাবাসী জানান, নাফিসাকে নিয়ে তার দাদী দুপুরে বাড়ি সংলগ্ন জীবনপুর স্কুলের পুকুর পাড়ে বসে ছিলেন। এমন অবস্থায় শিশুটি সবার অজান্তে হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে নেমে সে ডুবে যায়। এর পরেই শিশুটিকে পানিতে ডুবে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।