খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে রোহান গাজী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলার বরুনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু রোহান ওই গ্রামের রুবেল গাজীর একমাত্র ছেলে।
এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে শিশুটির পরিবারের লোকজনের অগোচরে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন রোহানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। কোথায়ও না পেয়ে বাড়ির পাশে একটি ডোবায় রোহানের লাশ ভাসতে দেখেন। তখন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিকাল ৪টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়েছে।



