শিবপুরে জমি নিয়ে মারামারির ঘটনায় দ্বীন ইসলাম (৩৫) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় গুপ্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় গুপ্তপাড়া মোসলেহ উদ্দিনের
আহতরা হলেন আনোয়ার হোসেন (৫৫), শান্ত (২০) ও রাজিয়া (৩০)।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের চাচা ইব্রাহিম জানান দীর্ঘদিন যাবত আমাদের প্রতিবেশী নসু মুন্সী, আমির, সোহেল, মাসুদ, আনোয়ার হোসেন, মোশারফের সাথে জমিজমা নিয়ে আমার চাচা দ্বীন ইসলামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে বাড়ির পাশে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্র নিয়ে মারামারি হয়। এতে চারজন আহত হন। আহত দ্বীন ইসলাম ও আনোয়ার হোসেনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তির জন্য নেয়া হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার দ্বীন ইসলামকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, হত্যাটি কী কারণে হয়েছে তা তদন্ত করে জানা যাবে। লাশ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।



