জামালপুরের দেওয়ানগঞ্জে সুজন (১৩) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনার শিকার হয়ে সে মারা যায়।

সুজন জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের শেখ পাড়া গ্রামের কৃষক তেজেদ আলীর ছেলে।

সুজনের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশেই তার মামাবাড়ি। মঙ্গলবার সকাল থেকে মামাবাড়িতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বৈদ্যুতিক লাইনে চার্জ দেয়া হচ্ছিল। দুপুরে মামাবাড়িতে গিয়ে অটোরিকশার চার্জ দেয়া লাইনে স্পর্শ করলে তৎক্ষণাত সে বৈদ্যুতিক লাইনে আটকে যায়। চিৎকার শুনে লোকজন দৌড়ে এসে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। এ সময় অজ্ঞান হয়ে পড়ে সুজন। মুমূর্ষ অবস্থায় তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় সুজন মারা যায়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মোঃ হাবিব সাত্তীর সাথে ফোনে কথা বললে বিষয়টি তাদের নলেজে আছে বলে জানান।