বরগুনার বেতাগীতে সরকারি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসে জুয়ার আসরে ডিবির অভিযান চালিয়ে বেতাগী সদরের সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলা বিআরডিবির অফিসের মধ্যে জুয়ার আসর চলাকালে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশ বাদি হয়ে পাঁচজনের নামে বেতাগী থানায় মামলা করেছে।
আটকৃতরা হলেন বেতাগী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাঈমা ইসলাম শিমুর স্বামী খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, দক্ষিণ বেতাগী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গনির ছেলে শাহজালাল, উত্তর বেতাগী গ্রামের বাসিন্দা মৃত হেমায়েত উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও ঝোপখালী গ্রামের বাসিন্দা মৃত আইউব চানের ছেলে ইউনুস।
বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বরগুনা ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে বুধবার বেতাগী থানায় মামলা করেন।
বেতাগীতে সরকারি অফিসে জুয়ার আসর : সাবেক চেয়ারম্যানসহ আটক ৫
বরগুনার বেতাগীতে সরকারি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসে জুয়ার আসরে ডিবির অভিযান চালিয়ে বেতাগী সদরের সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ।...



