বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি মালয়েশিয়ার (বিএসসিএম) আয়োজনে কুয়ালালামপুর ফাইভ স্টার হোটেল জি টাওয়ারে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র কুয়ালালামপুরের আমপাং কূটনৈতিক এলাকায় মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত বাঙালিদের এক মিলন মেলায় পরিণত হয়েছে।
বিদেশের মাটিতে বাংলাদেশী কালচার এবং দেশীয় সংস্কৃতির খাবারের ঐতিহ্য ধরে রাখতে মূলত এই আয়োজন। এ সময় মেলায় ১২টি স্টল দিয়ে অংশগ্রহণ করে মালয়েশিয়ার বিখ্যাত আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও কলেজ।
বাংলাদেশী বিভিন্ন খাবার যেমন, পিঠা সামগ্রী, খেলনা সামগ্রী, হোমমেড মূখরোচক সব দেশীয় খাবারসহ মেলায় প্রায় ১০টি স্টল অংশগ্রহণ করে। এ ছাড়া ও মালয়েশিয়াস্থ বাংলাদেশী বিভিন্ন পণ্য সামগ্রীর ও হিউম্যান রিসোর্স কোম্পানি অংশ্রগ্রহণ করে। সাংস্কৃতিক উৎসবে গান ও নৃত্য পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পীরা। প্রবাসের মাটিতে ভিন্ন আমেজের সার্বজনীন উৎসব উপভোগ করতে বাংলাদেশী প্রবাসী নারী শিশু, বৃদ্ধ আবাল বনিতাসহ সব শ্রেণীর হাজার হাজার দর্শনার্থী মেলায় দলে দলে যোগদান করে। এ বিষয়ে আয়োজক কমিটির মো: মওদূদ মোল্লা ও পিএইচডি স্কলার এ কে এ লিটন বলেন, আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি, কুয়ালালামপুরে এই বাংলাদেশী মেলাতে যেভাবে দলে দলে প্রবাসীরা অংশগ্রহণ করেছে আমরা ভবিষ্যতে এ ধরনের সাংস্কৃতিক মেলা আয়োজন করতে উৎসাহিত হবো।
মেলায় বাংলাদেশী কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এমইএফ গ্লোবাল এসডি এনবিএইচডি’র ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মকবুল হোসেন মুকুল। বারাকাত ডাইনামিক গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান দাতো শ্রী, আলহাজ কামরুজ্জামান কামাল, এসএনটি ট্রেডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর মনির বিন আমজাদ। এএলআর দায়া ইম্পিয়ান সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর লিটন কাজী। হারামনি বিনামাস গ্রুপের ডিরেক্টর মো: মনিরুজ্জামান মনির, এলবিবিএম হোল্ডিংয়ের ডিরেক্টর বি এম বাবুল হাসান। কমিউনিটি নেতা মনসুর আল বাসার সোহেল, মশিউর রহমান লিঙ্কনসহ আরো অনেকে।