বগুড়ার কাহালু উপজেলার প্রত্যন্ত গ্রামে বজ্রপাতে হাফিজুর রহমান (৩০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটে।

হাফিজুর কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চাকদহ গ্রামের শাজাহান আলী ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন সকালে হাফিজুর রহমান গ্রামের অন্যদের সাথে নিয়ে হরিণমারা এলাকায় নাগর নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান ।