শেরপুরের শ্রীবরদীতে বাড়ির পাশে গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক ফারুক মিয়া (৩২)। তিনি উত্তর জালকাটা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, ফারুক মাদকাসক্ত ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সকলের অজান্তে বাড়ির পাশে একটি গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে তার আত্মীয় ও এলাকাবাসি গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি হয়েছে।



