গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিরণ আদর্শ মহিলা মাদরাসার এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মাদকসেবী ছেলের বিরুদ্ধে। গত রোববার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী। বাড়ি সংলগ্ন সহপাঠীর কাছে ঘটনা শুনে অপহরণের বিষয়টি বুঝতে পারেন অভিভাবকরা। অপহৃত শিক্ষার্থীর বাবা বলেন, আমার মেয়ে নাবালিকা। প্রতিবেশী লায়েক শেখের ছেলে সাকিব (১৬) প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। আমার মেয়েকে সে অপহরণ করতে পারে। আমি আমার মেয়েকে ফেরৎ চাই।
এ ব্যাপারে অভিযুক্ত সাকিবের বাবা লায়েক শেখ বলেন, আমরা ছেলে ও মেয়েকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।
এ ঘটনায় ভুক্তভোগী বাবা বাদি হয়ে পনির শেখ, সাকিব শেখ ও শাকিল গাজীকে অভিযুক্ত করে কোটালীপাড়া থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেছেন।
কোটালীপাড়া থানার এএসআই হাসমত বলেন, অভিযোগ পেয়েছি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কোটালীপাড়ায় মাদরাসাছাত্রীকে অপহরণ !
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিরণ আদর্শ মহিলা মাদরাসার এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মাদকসেবী ছেলের বিরুদ্ধে। গত রোববার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার...



