চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্কে নবরূপে চালু হচ্ছে রোপওয়ে ক্যাবল কার। প্রাকৃতিক দুর্যোগ ও যান্ত্রিক ত্রুটির কারণে গত এক বছরের বেশি সময় ধরে ইকো পার্কের মূল আকর্ষণ রোপওয়ে ক্যাবল কার বন্ধ থাকার পর আজ শনিবার থেকে এটি আবারো নব উদ্যোমে চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বিনোদন প্রেমীদের আকর্ষণ বাড়াতে ইকো পার্কটি বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের ২১০ হেক্টর এলাকা জুড়ে শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকো পার্কটি গড়ে উঠে। পার্কের চার পাশে সবুজ বনায়ন, কৃত্রিম লেক, চিড়িয়াখানা, বসার তোরণ, লেকের মাঝখানে দ্বীপ, গুহা, পাহাড়ের চূড়ায় নির্মিত দুই কিলোমিটার রোপওয়ে ক্যাবল কারসহ বিভিন্ন বিনোদনমূলক স্পট গড়ে তোলা হয়েছে।
ঢাকা থেকে বেড়াতে আসা স্কুল শিক্ষক মোহাম্মদ নাদিম জানান, চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে গড়ে উঠা ইকো পার্কের প্রবেশ দ্বারে লেকে ভাসছে দেশী বিদেশী হাঁস ও নানা প্রজাতির জলজীবী পাখি। সবুজ বনের ওপর উড়ছে ঝাঁকে ঝাঁকে উন্মুক্ত পাখ পাখালি। লেকের মাঝখানে রয়েছে কৃত্রিম দ্বীপ।
রাঙ্গুনিয়ায় শেখ রাসেল অ্যাভিয়ারি এন্ড ইকো পার্কের ফরেস্টার হাসিবুর রহমান বলেন, নবরূপে ইকো পার্কের রোপওয়ে ক্যাবল কার চালুর উদ্যোগ নেয়া হয়েছে। মথনোরম প্রাকৃথতিক পরিবেথশে ক্যাবল কাথরে চড়া বেশ উপভোগ্য।