জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
রোববার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় তিনি মারা।
স্কুলশিক্ষিকা রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী।
স্থানীয় সুত্র জানায়, নিজ গ্রাম বকশীগঞ্জের মাদারেরচর থেকে এক কিলেমিটার দূরে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা। তার চার মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান কারানোর জন্য দুপুর ১টার দিকে ইজিইকে করে নিজ বাড়িতে আসছিলেন তিনি। বাড়ির কাছাকাছি এসে ইজিবাইক থেকে নামার সময় বিপরীত দিক থেকে অন্য একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মভাবে আহত হন।
বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।



