আরব আমিরাতের দুবাইতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেছেন কক্সবাজারের চকরিয়ার যুবক আবদুল হালিম (২৫)। গত ২৭ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। মৃত আবদুল হালিম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদেক গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহমদের ছেলে।
বড়ভাই আবদুল হামিদ জানান, হালিম গত ৬ সেপ্টেম্বর শ্রমিক হিসেবে কাজ করতে দুবাই যায়। সকালে হঠাৎ খবর আসে হালিম ঘুম থেকে উঠছে না। সেখানে অবস্থানরত অন্যরা তাকে নিকটস্থ একটি হাপাতালে নিয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টায় খবর আসে ছোট ভাই আবদুল হালিম না ফেরার দেশে চলে গেছে।
আবদুল হালিমের বাবা ফরেজ আহমদ কান্না বিজড়িত কণ্ঠে বলেন, পরিবারের হাল ধরতে সহায়-সম্পদ বিক্রি করে বিদেশ পাটিয়েছিলাম। অর্থের পরিবর্তে এখন সন্তানের লাশের অপেক্ষায় আছি।
দুবাইতে চকরিয়ার যুবকের মৃত্যু
আরব আমিরাতের দুবাইতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেছেন কক্সবাজারের চকরিয়ার যুবক আবদুল হালিম (২৫)। গত ২৭ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়...



