সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণিল আয়োজনে বীর মুক্তিযোদ্ধ মরহুম আব্দুল মান্নান সরকার স্মৃতি স্বরণে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের চক-মনোহরপুর, সুজাপুর,
তিননান্দিনা ফুলজোর নদীর দুই তীরের হাজার হাজার মানুষ এ ফাইনাল খেলা উপভোগ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আট জোড়া কোষা নৌকা নদীর চক-সুজাপুর-খেয়া ঘাট হতে তিননান্দিনা খেয়া ঘাট পর্যন্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

ওই ফাইনাল নৌকাবাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ৭ নম্বর নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম ও নলকা ইউনিয়ন পরিষদের মেম্বর ইউনুছ আলী প্রমুখ।

ওই নৌকাবাইচ ফাইনাল খেলায়, প্রথম স্থান অধিকারী বাংলার ভাঘকে ফ্রিজ এবং দ্বিতীয় স্থান অর্জনকারী পুর্ব ফরিদপুর বিদ্যুৎকে মনিটর পুরস্কার দেয়া হয়।