খুলনার পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে আরিফুল সরদার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কপিলমুনির দক্ষিণ সলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আরিফুল উপজেলার দক্ষিণ সলুয়া এলাকার বাসিন্দা মিঠুন সরদারের একমাত্র ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে আরিফুল বাড়ির পাশে সমবয়সী শিশুদের সাথে খেলছিল। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে গেলে সেখানে উপস্থিত অন্য শিশুরা দৌঁড়ে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। তাৎক্ষণিক আরিফুলের বাবা তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



