নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পৌরসভার আহম্মদ ব্যাপারী বাড়ির জয়নাল আবেদীনের বসতঘর ও গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে।
রোববার রাত ৩টার দিকে সবাই যখন গভীর ঘুমে নিমজ্জিত ঠিক ওই সময়ে গ্যারেজ রুমের পাশের রুমে থাকা লোকজন আগুনের বিষয়টি টের পায়। তাৎক্ষণিক তারা চিৎকার শুরু করলে বাড়ির সবাই ঘুম থেকে উঠে কোনো মতে প্রাণে বেঁচে যায়। মুহূর্তে আগুনের লেলিহেন শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের দু’টি টিম ছুটে আসে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও তার আগেই বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে মালামালসহ তিনটি বসতঘর, একটি গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক কড়িহাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ্ সহ চাটখিলের বিশিষ্ট ব্যক্তিরা ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া বলেন, সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা সহযোগিতা করব।
চাটখিলে আগুন : ৩ বসতঘর ও গ্যারেজ পুড়ে ছাই
নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পৌরসভার আহম্মদ ব্যাপারী বাড়ির...



