গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অশোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণœ করার কারণে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবারে (০২ অক্টোবর) স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী।
বহিষ্কৃতরা হলেন- মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হেকিম, সদস্য জাকির হোসেন, ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির এবং ২ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাইদুল।
উল্লেখ্য যে, গত শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বীর শহীদ মো: ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চের সামনে একত্রিত হয়। তখন তাদের বহনকারী যানবাহন পার্কিং নিয়ে ইউএনও’র নিরাপত্তাকর্মীদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের উস্কানিতে ইউএনওসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আনসার সদস্য এনায়েতুল্লাহ (৩২) বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মোক্তারপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে প্রধান ও দুই ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়।
কালীগঞ্জে ইউএনও লাঞ্ছিতের ঘটনায় আ’লীগের ৫ নেতা বহিষ্কার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অশোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণœ করার কারণে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার...



