চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীর ওপর হামলা চালিয়েছে উত্ত্যক্তকারীরা। হামলার শিকার ফরজ আলী বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হামলাকারীও স্থানীয় আওয়ামী লীগ কর্মী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালের দিকে। এ ঘটনায় জীবননগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ বলেন, আমার স্ত্রী সাবিনা খাতুনকে (৩৫) একই গ্রামের মৃত সুবাদ মণ্ডলের ছেলে আব্দুস সামাদ (৪৭) দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। আমি তাকে বারবার সতর্কও করি। কিন্তু তারপরও সে একই কাজ করতে থাকে। আমি তাকে নিষেধ করার কারণে আব্দুস সামাদ আমার ওপর ক্ষিপ্ত হয়। আমি মঙ্গলবার সকালে আমার শিশু কন্যাকে মোটরসাইকেলে স্কুলে পৌঁছে দিতে আমি বাড়ি থেকে বের বের হলে সামাদ তার তিন সহযোগীকে নিয়ে আমাকে উথলী মালোবাড়ী নামক রাস্তায় ব্যারিকেড দেয় এবং আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর শুরু করে দেয়। ঘটনার সময় সামাদের হাতে একটি দা ছিল। তা দিয়ে আমার মাথায় কোপ দেয়ার চেষ্টা করে; কিন্তু আমি ভাগ্যক্রমে রক্ষা পেয়ে যাই।
জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
জীবননগরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীর ওপর হামলা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীর ওপর হামলা চালিয়েছে উত্ত্যক্তকারীরা। হামলার শিকার ফরজ আলী বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং...



