পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের টইটং বাজার নতুনপাড়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই এলাকার নুরুল আজিমের মেয়ে নাজমা আক্তার (৪) ও একই এলাকার প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে সায়মা জন্নাত (৩ বছর ৬ মাস)।

স্থানীয় সূত্র জানায়, ওই সময়ে নুরুল আজিমের বসতবাড়ির পুকুর পাড়ে খেলতে যায় নাজমা আক্তার ও তার খেলার সাথী সায়মা জন্নাত। বসতবাড়ির সদস্য ও এলাকাবাসীর অগোচরে পুকুরে পড়ে যায় তারা। স্থানীয় লোকজন ১ জনকে ভাসতে দেখে পরে অন্য শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করে।