কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার নতুনপাড়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো নুরুল আজিমের মেয়ে নাজমা আক্তার (৪) ও একই এলাকার প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে সায়মা জন্নাত (৩ বছর ৬ মাস)। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নুরুল আজিমের বসতবাড়ির পুকুর পাড়ে খেলতে যায় নাজমা আক্তার ও তার খেলার সাথী সায়মা জান্নাত। লোকজনের অগোচরে পুকুরে পাড়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন একজনকে ভাসতে দেখে চিৎকার শুরু করলে অপর শিশুটির লাশও পাওয়া যায়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম দেখা দেয়।