খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে রাস্তার ওপর থেকে রাসেল মোড়ল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে রাড়ুলীর আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল-সংলগ্ন রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাসেল রাড়ুলীর শ্রীকণ্ঠপুরের খোকন মোড়লের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রী।
রাসেলের পরিবার সূত্রে জানা গেছে, রাসেল দুপুরে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে কাঠিপাড়ার উদ্দেশে বের হয়েছিলেন। তিনি হার্টের রোগী ছিলেন, এ কারণেই তার মৃত্যু হতে পারে বলে পরিবারের লোকজনের ধারণা।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, রাসেল নামের ওই যুবক হার্টের রোগী ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



