হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে বজ্রপাতে হাওরে কাজরত অবস্থায় সাদি মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে বজ্রপাতে সাদি মিয়ার মৃত্যু হয়।
সাদি মিয়া উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর গ্রামের মরহুম গোল মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাদি মিয়া হাওরে কাজ করতে যান। হঠাৎ করে বজ্রপাত হলে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সাদি মিয়াকে উদ্ধার করে। সাথে সাথে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী।



