ভোলার লালমোহনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করেন শিশুর ফুফু সাহিদা বেগম। ঘটনার পরপরই ধর্ষণকারী হোসেনকে আটক করা হয়।
সাহিদা বেগম জানান, তার ভাতিজির জন্মের পরপরই তার ভাই অর্থাৎ শিশুর বাবা কবির নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। শিশুটির মা শিলার পরে অন্য জায়গায় বিয়ে হয়। শিশুটি ছোটবেলা থেকেই চাচা রাসেলের কাছে থাকে। রাসেলকেই বাবা বলে ডাকে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে খাল পাড়ে যায় সে। এ সময় পাশের বাড়ির নসুর ছেলে হোসেন একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি এ ঘটনা ফুফুকে ঘটনা জানালে ধর্ষণকারী হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ হোসেনকে গ্রেফতার করে।
লালমোহন থানার ওসি এস এম মাহবুব উল আলম জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের ফুফু বাদি হয়ে একটি মামলা করেছেন। যেহেতু আসামি গ্রেফতার হয়েছে তাই ১৫ দিনের মধ্যেই এ মামলার চার্জশিট দেয়া হবে। মেডিক্যাল পরীক্ষার জন্য শিশুটিকে ভোলায় পাঠানো হবে।