জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন ডুমুরিয়ার ইউএনও শরীফ আসিফ রহমান।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পিটিআই ইনস্ট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রার্থী বাছাই করা হয়। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম স্বাক্ষরিত পত্রে জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ডুমুরিয়ার ইউএনও শরীফ আসিফ রহমানকে নির্বাচিত ঘোষণা করা হয়।
শরীফ আসিফ রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমার উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সব জনপ্রতিনিধি-শিক্ষক-অভিভাবকের সাথে হাত মিলিয়ে কাজ করেছি। তাদের সবার সহযোগিতার কারণে এই অর্জন। শিক্ষার মান উন্নয়নে আমি আগামীতেও প্রচেষ্টা অব্যাহত রাখব।