কুষ্টিয়ার মিরপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আম্বিয়া খাতুন (৫০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রাতেকুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে মিরপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আম্বিয়া খাতুন উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মিরপুরে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে রাশিদুল ইসলামের মোটরসাইকেলে কচুবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন আম্বিয়া। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন মা। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

শফিকুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।