কুমিল্লার চান্দিনায় এক মাদরাসাছাত্রীকে চোখ-মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল কাদের সাব্বির (১৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ছাত্রীর মা মাহিনুর বেগম বাদি হয়ে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেন।
আটক আব্দুল কাদের সাব্বির কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক। ঘটনার সাথে অভিযুক্ত রুবেল ও ইউসুফ মহিচাইল ইউনিয়নের সদ্য ঘোষিত শ্রমিক লীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
চান্দিনা থানার ওসি সাহাবুদ্দীন খান জানান, সোমবার সকালে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সাব্বির নামে একজনকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
চান্দিনায় মাদরাসার ছাত্রীকে গণধর্ষণ
কুমিল্লার চান্দিনায় এক মাদরাসাছাত্রীকে চোখ-মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল কাদের সাব্বির (১৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে...



