হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা মহল্লায় এ ঘটনা ঘটে।

ওই শিশু শায়েস্তাগঞ্জের হোটেলব্যবসায়ী রেদুয়ান ইসলাম মুন্নার ছেলে রবিউল হাসনাইন নিয়াদ (২)।

জানা যায়, শিশুটি সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ নিয়াদকে খোঁজাখোঁজি করে না পেয়ে বাড়ির পুকুরে গিয়ে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। সাথে সাথে তাকে পুকুর থেকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিয়াদকে মৃত ঘোষণা করে।

শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো: তাহির খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।