ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া দুই যুবক হলেন শান্তিপুর গ্রামের অলেক মিয়ার ছেলে কাতার প্রবাসী আল-আমিন ও হেলো মিয়ার ছেলে সৌদি প্রবাসী আবুল হোসেন। আল-আমিন ও আবুল হোসেন ছুটি নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন তারা আপন দুই চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি সরানোর কাজ করছিলেন আবুল হোসেন। উঠানের পাশেই একটি পরিত্যক্ত ঘরের বিদ্যুতের তার পানিতে পড়ে ডুবে ছিল। ওই স্থানে যাওয়া মাত্রই আবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে আলামিন এগিয়ে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ নূরে আলম বলেন, দুই যুবকের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ প্রবাসীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া দুই যুবক হলেন...



