কিশোরগঞ্জের হোসেনপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে রহিমা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছেন। নিহত রহিমা খাতুন উপজেলার জিনারী গ্রামের রহিদ মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন। খবর পেয়ে পুলিশ বুধবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের সহোদর দুই ভাই রহিদ মিয়া ও দুলাল মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকালে বিরোধপূর্ণ জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পরিবারের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। এ সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে রহিমা খাতুন গুরুতর আহত হন। সেখান থেকে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রহিমা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে পুলিশ।
হোসেনপুরে জমি নিয়ে বিরোধে গৃহবধূ খুন
কিশোরগঞ্জের হোসেনপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে রহিমা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছেন। নিহত রহিমা খাতুন উপজেলার জিনারী গ্রামের রহিদ মিয়ার স্ত্রী। তিনি তিন...



