হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের অদূরে লেঞ্জাপাড়া নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৩টায় শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকার পূর্ব লেঞ্জাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া (১৬) ওই এলাকার শাহিন মিয়ার ছেলে।
জানা গেছে, চট্টগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকা অতিক্রমকালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



