বিএনপি চেয়ারপারসন লেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায় বাতিল ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুসহ বিএনপির সকল নেতার নামে মামলা প্রত্যাহার ও এক দফা বাস্তবায়নের লক্ষ্যে গত বুধবার বিকেলে ধরলা সেতুর পূর্ব সড়ক মোড়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালমনিরহাটের পাটগ্রাম পৌর বিএনপি। কদমতলী এলাকা ঘুরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবীর শামীম, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মানিক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান পলাশ প্রমুখ।