ফরিদগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে সুভাষ বাউল (৫০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় পুরবী দাস (২৫) ও নকুল চন্দ্র দাস (৬০) নামে দু’জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে প্রধান অভিযুক্ত দুলাল বাউল পলাতক রয়েছেন।
জানা গেছে, লাউতলী গ্রামের বাউল সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ একটি গাছ থেকে ডাল কাটাকে কেন্দ্র করে দুলাল বাউলের সাথে সুভাষ বাউলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুলাল ও তার ভাই রনজিতের হামলায় সুভাষ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া দুলাল বাউলের স্ত্রী ও তার শ্বশুরকে আটক করা হয়েছে।
ফরিদগঞ্জে গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত
ফরিদগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে সুভাষ বাউল (৫০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে এ ঘটনা ঘটে।...



