মানিকগঞ্জের সিংগাইরে সশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে হামলা চালিয়ে ভেকু দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানসহ চারটি বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এ সময় আবুল বাশার ওরফে বাহের (৭৫) ও তার ছেলে আরিফ হোসেনকে (৩৩) ঘরে আটকে রেখে মারধর করে গুরুতর জখম করে তারা। এ তাণ্ডব চলাকালে ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও থেমে থাকেনি সন্ত্রাসী কর্মকাণ্ড। এ সময় অসহায় হয়ে পড়ে ওই পরিবারসহ আশপাশের লোকজন। ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বুধবার দিবাগত রাত ১টা থেকে ৩ ঘণ্টাব্যাপী এ হামলার ঘটনা ঘটে।
আহত আবুল বাশার ওরফে বাহেরের পরিবারের সাথে কথা বলে জানা যায়, বুধবার তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৭০) এবং তার দুই ছেলে হাসেম (৪৫), জসিম (৩২), নাতি রাজিব (১৮), মেয়ের জামাই পাশর্^বর্তী ভাটিরচর গ্রামের সিরাজুল (৪৫) ও তার ছেলে কামরুলসহ (১৯) ৬০-৭০ জন অস্ত্রধারী প্রথমে বাহেরের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর পর বাহেরের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে হাত-পা বেঁধে রাখে। শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছেলে আরিফ বের হতে গেলে তাকেও ঘরে আটকিয়ে মারধর করে হাত-পা ভেঙে দেয় হামলাকারীরা। এ ছাড়া সন্ত্রাসীরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ সব মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে ধল্লা পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম প্রথমে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরক্ষণে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সিংগাইরে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা
মানিকগঞ্জের সিংগাইরে সশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে হামলা চালিয়ে ভেকু দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানসহ চারটি বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এ সময় আবুল বাশার ওরফে বাহের (৭৫) ও তার...



