কাপ্তাইয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। গতকাল চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের মতিপাড়া কাঁঠালতলী এলাকা থেকে মৃত বন্যহাতি উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্যহাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি তবে কিভাবে হাতির মৃত্যু হয়েছে জানতে পারি নাই।



