‘ক্ষমতা ভোগের বস্তু নয়, ক্ষমতা দায়িত্ব পালনের’ শেখ হাসিনার এ স্লোগান নিয়ে ও সরকারের উন্নয়ন-সাফল্যের কথা তুলে ধরে রাজধানীর ডেমরায় আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ করেছেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান মোল্লা সজল।

তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার জ্যৈষ্ঠ ছেলে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নির্বচনী প্রচার-প্রচারণা হিসেবে গণসংযোগ করেন সজল।

রোববার বিকেলে ৬৮ নম্বর ওয়ার্ডের এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়-সংলগ্ন থেকে শুরু করে একটি বিশাল শোভা যাত্রার মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সজল। এ সময় সমাবেশে ও গণসংযোগে ডেমরা ও যাত্রাবাড়ী থানার আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মশিউর রহমান মোল্লা সজল বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়ন করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারো বিজয়ী করতে হবে। কারণ আওয়ামী লীগ সরকার সর্বসময় দেশের মানুষের কল্যাণ ও ভাগ্যোন্নয়নে কাজ করে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শ্রম ও জনশক্তি-বিষয়ক সম্পাদক হাজী মোক্তার হোসেনের সার্বিক সহযোগিতায় উন্নয়ন সমাবেশ ও গণসংযোগে উপস্থিত ছিলেন বস্ত্র শ্রমিক লীগের কেন্দ্রিয় সাবেক সাধারণ সম্পাদক কামরুল আলম বেলাল, সাবেক বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৌশিক আহমেদ জসিম, ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের সকল ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডেমরা থানা কৃষক লীগের সভাপতি মো: ইসমাইল হোসেন, সাবেক সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো: দুলাল খান, ৬৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজমত আলী, মোয়াজ্জেম মেম্বার, ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীসহ সহযোগী অঙ্গ সংগঠনের হাজারো নেতারা।