বিষটোপ কিংবা বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করেও ইঁদুর দমন করতে পারছেন না ঢাকার দোহার উপজেলার চাষিরা। ইঁদুরের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছেন দোহার উপজেলার কৃষক-কৃষাণীরা।
বছরের অন্য সময়ের তুলনায় রোপা আমন মৌসুমে ধান রোপণ খরচ একটু কম হওয়ায় অনেক কৃষকই রোপা আমন চাষে আগ্রহী থাকেন। এ বছর উপজেলার সব এলাকায়ই কমবেশি রোপা আমন চাষ করা হয়েছে। সময় মতো সার, কীটনাশক ব্যবহার করে ভালো ফলনের আশা করলেও মাত্রাতিক্তি ইঁদুরের উপদ্রবে শেষ রক্ষা হচ্ছে না উঠতি রোপা আমন ফসলের।
উপজেলার লক্ষ্মীপ্রসাদ এলাকার কৃষক হাসু মিয়া জানান, তিনি ৪০ শতাংশ জমিতে রোপা আমন ধান আবাদ করেছেন। শুরু থেকে সার, কীটনাশক ও আগাছা দমনসহ নিয়মিত যতœাদি করে ফসল আবাদ করেছেন। তবে ধানের থোড় বের হওয়া শুরু হতে না হতেই ইঁদুরে তা মাঝখান থেকে কেটে ফেলছে। এ দৃশ্য দেখে কৃষকের মাথায় হাত দেয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না।
জানা গেছে, উপজেলার রাইপাড়া, নারিশা, সুতারপাড়া, মাহমুদপুর, বিলাশপুরে রোপা আমন চাষ হয়েছে। যেখানে ইঁদুরের উপদ্রব থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা আক্তার হোসেন ফুয়াদ হাসান জানান, সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে ইঁদুর দমন করতে হবে। বাজারে প্রচলিত যেসব বিষটোপ রয়েছে তা ব্যবহারের মাধ্যমেই ইঁদুর দমন করা সম্ভব।
দোহারে ইঁদুরে ধানের সর্বনাশ
বিষটোপ কিংবা বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করেও ইঁদুর দমন করতে পারছেন না ঢাকার দোহার উপজেলার চাষিরা। ইঁদুরের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছেন দোহার উপজেলার কৃষক-কৃষাণীরা।বছরের অন্য...



