প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের মা ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মিছবাহ উদ্দিন আবুল মিয়ার সহধর্মিণী মোছা: জরিনা খাতুন (৮৭) গতকাল রোববার কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ৯ ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ আসর হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে উপজেলার ঢেঁকিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের স্থানীয় সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো: মাহমুদ পারভেজ, হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌর মেয়র মো: আব্দুল কাইয়ুম খোকনসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



