বগুড়ার শেরপুর মেয়ে পূজা কর্মকার সিথির ছুরিকাঘাতে মা ঝুমা কর্মকার (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী পূজা কর্মকার সিথিকে (২২) আটক করে পুলিশ সোর্পদ করেছে।
ঝুমা কর্মকার শরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী শেরপুর জুয়েলার্সের স্বত্তাধিকারী রথীন্দ্রনাথ কর্মকার শিবদাসের স্ত্রী।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে চানন্দাইকোনা এলাকায় এসআর পরিবহনের বাসের ভেতর এ ছুরিকাঘাত করেন।
জানা যায়, পূজা কর্মকার সিথি দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার মাসহ পরিবারের লোকজন ওই প্রেম মেনে না নেয়ায় পরিবারের লোকজনের ওপর তিনি ক্ষুব্ধ ছিলেন। তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৬ অক্টোবর সোমবার দুপুর ১২টার দিকে এসআর ট্রাভেলস কোচে পূজা কর্মকার সিথি তার মা ঝুমা কর্মককারকে সাথে নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকার দুপুর ১টার দিকে বাসের ভেতরেই মাকে ছুরিকাঘাত করেন। পরে বাস থেকে থামিয়ে আহত ঝুমাকে হাসপাতালে নেয়ার সময় মেয়ে পূজা কর্মকার সিথি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন স্থানীয়রা জবা দধি ভাণ্ডারের সামনে তাকে আটক করে।
স্থানীয়রা জানান, পূজার ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে তার মায়ের বুকের বাম পাশে ও পেটে আঘাত করেন। এতে ঝুমা কর্মকারকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে স্থানীয়রা মেয়ে পুজাকে রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচর্জ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।



