ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি কাঁঠাল গাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (আনুমানিক ৪৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠাল গাছে এক ব্যক্তির ঝুলন্ত লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। আখাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ কাঁঠাল গাছে ঝুলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতে ওই ব্যাক্তি গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিচয় শনাক্তের ব্যাপারে চেষ্টা চলছে।