নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ঘটনার দু’দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে ১ নম্বর আসামি করে ৩১ জনের বিরুদ্ধে চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাবীবুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ...



