সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগ কর্মীদের হাতে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য জিতু মিয়া (৬৫) লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার (১৫ অক্টোবর ) সন্ধ্যায় এ ঘটনার পর এলাকায় উভয় সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বুরুঙ্গা ইউপি যুবলীগের সভাপতি আব্দুল কাদির বলেন, আমি গোয়ালাবাজারে ছিলাম। শুনেছি মুজিব কোট ও আওয়ামী লীগ নিয়ে বাজে মন্তব্য করায় বুরুঙ্গা বাজারে বিএনপির সভাপতির সাথে একটি সমস্যা হয়েছে।
এ বিষয়ে জিতু মিয়া বলেন, ইউনিয়ন যুবদলের পরিচিতি সভায় আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে আমি বক্তব্য দিয়েছিলাম। তারা আমার বক্তব্যের আদর্শিকভাবে জবাব না দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, আমি সারা দিন এসপি স্যারের অফিসে মিটিংয়ে ছিলাম। মিটিং থেকে বিষয়টি শুনেছি।
উপজেলা বিএনপির নিন্দা : এ দিকে বুরুঙ্গা বাজারে আ’লীগের হাতে বিএনপির সভাপতি লাঞ্ছিত হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ও সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ওসমানীনগরে আ’লীগ কর্মীদের হাতে বিএনপি নেতা লাঞ্ছিত
সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগ কর্মীদের হাতে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য জিতু মিয়া (৬৫) লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার (১৫ অক্টোবর...



