বগুড়ার কাহালুতে বিষাক্ত ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (১৮ অক্টোবর) নিজ বাড়িতে গৃহবধূ রত্মা আক্তার (৪২) গ্যাসট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হন।

রত্মা আক্তার বগুড়া জেলার কাহালু উপজেলার বিরকেদার ইউনিয়নের মদনাই গ্রামের ফকির পাড়ার আব্দুল আলিম ওরফে মান্নানের স্ত্রী।

মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতাল নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এরিপোট লেখা পর্যন্ত তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।