জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতঃপূর্বেও মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলার পৃষ্ঠপোষক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম সিলেট বিভাগের শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ স্কাউটস গোলাপগঞ্জ উপজেলার পক্ষ থেকে উপজেলা স্কাউট কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আমিন ও সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাপ্তাহিক সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন অভিনন্দন জানিয়েছেন।
সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী
জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। সিলেট বিভাগীয় কমিশনার আবু...



