পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা বাজারে অবস্থিত মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক অ্যন্ড ডায়াগনস্টিক সেন্টারে এক পল্লী চিকিৎসক দ্বারা সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযানের খবর পেয়ে আগেই অপারেশনে থিয়েটার থেকে তড়িঘড়ি করে অপারেশনের পর প্রসূতি মাকে রেখে ওই পল্লী চিকিৎসক পালিয়ে যান। এ সময় গর্ভবতী মায়ের অপারেশনে সার্জিক্যাল ডাক্তার এবং আল্ট্রাসনোগ্রাম, রক্ত ও প্রেশার মাপাসহ বিভিন্ন পরীক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসকের নাম না থাকার দোষ স্বীকার করায় ক্লিনিকের মালিক মনির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫৩ ধারায় ক্লিনিক মালিক মনির হোসেনকে এ অর্থদন্ড দেয়া হয় এবং তাকে ভবিষ্যতে নীতিমালা অনুযায়ী ক্লিনিক পরিচালনার জন্য সতর্ক করা হয়। অভিযানের খবর পেয়ে আগেই অপারেশনে থিয়েটার থেকে তড়িঘড়ি করে অপারেশনের পর প্রসূতি মাকে রেখে ওই পল্লী চিকিৎসক পালিয়ে যায়।



