দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর এলাকার খাদেমুল ইসলামের ছেলে রাইয়ান ইসলাম রসিম (৫) দু’বছর ধরে তার নানার বাড়িতে থাকে। সকালে তার মামার সাথে পুকুরে মাছ ধরে বাড়িতে ফিরে আসে সে। পরে সবার অগোচরে আবারো পুকুরের পাড়ে গেলে পা পিছলে পড়ে যায় রসিম। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করলে পুকুরে তাকে ভাসতে দেখে এবং তাকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বজলুর রশীদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের লাশ হস্তান্তর করা হয়েছে।