চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে গতকাল শনিবার সকাল ১০টার দিকে রাইয়ান ইসলাম রসিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাইয়ান ওই উপজেলার কৃষ্ণনগর এলাকার খাদেমুল ইসলামে ছেলে। সে হরিহরপুর গ্রামে তার নানাবাড়িতে থাকত। থানা সূত্রে জানা গেছে, পুকুরের কিনারে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তাকে তখন উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন