সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে শাকিল (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রায়গঞ্জে থানা পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) সকালে চান্দাইকোনা মহাশ্মশান সংলগ্ন ফুলজোড় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

জানা গেছে, শাকিল পেশায় অটোরিকশাচালক। তিনি বগুড়া জেলার শেরপুর থানার সামীবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশটি বগুড়া জেলার শেরপুর থানার হওয়ায় ওই থানায় লাশটি হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।